বাড়ির ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে পরে মৃত্যু হল একটি বাচ্চার। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর কমলাবাড়ি এলাকায়।পরিবার সূত্রে জানা যায় এদিন সন্ধ্যা নাগাদ প্রতিবেশী ইমতিয়াজ মন্ডল(৩৫) এর সাথে বাড়ির ছাদে খেলতে যায় সিমরন খাতুন(৯)। এর আগেও তারা দুই জন প্রায় দিন ছাদে খেলা করত। শুক্রবার তাদের দুইজনকে এক প্রতিবেশী দেখতে পায় ছাদে। খেলতে গিয়ে হঠাৎ কীভাবে ছাদ থেকে পরে যায় সিমরন, তাকে বাঁচাতে যায় ইমতিয়াজ মন্ডল। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিমরনের আর গুরুত্বর আহত হয় ইমতিয়াজ। স্থানীয়রা ইমতিয়াজকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সে বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা